শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:৩৪
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সংগৃহীত ছবি

ইতালির ছয় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্বেগে রয়েছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকেরাও।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে দেশটির বিভিন্ন স্কুলের ই-মেইল ঠিকানায় এসব হুমকিবার্তা পাঠানো হয়। বার্তায় দাবি করা হয়, স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে, যা দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায় বিস্ফোরণ ঘটানো সম্ভব। একই সঙ্গে ইতালির বিরুদ্ধে গণহত্যার হুমকিও দেওয়া হয়।

হুমকির পর রোম, মিলান, নেপলস, পালেরমো, বোলোনিয়া, তুরিন ও ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয়। কোথাও কোথাও সাময়িকভাবে পাঠদানও বন্ধ রাখা হয়।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল এবং পুলিশের সাইবার অপরাধবিষয়ক বিভাগ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এসব হুমকির পেছনে বাস্তব কোনো বিস্ফোরক হামলার প্রমাণ পাওয়া যায়নি।

দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ই-মেইলে ‘মিখাইল আন্তরোপভ’ নামে এক ব্যক্তির পরিচয় ব্যবহার করা হয়েছে। তিনি নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’ নামের একটি সংগঠনের নেতা বলে দাবি করেছেন। তবে ওই পরিচয়ের সত্যতা এবং হুমকির প্রকৃত উৎস খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পরিস্থিতি পর্যালোচনায় রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির কার্যালয় পালাৎসো কিজিতে জরুরি বৈঠক করেছে দেশটির মন্ত্রিসভা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো, গোয়েন্দা সংস্থা এবং জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো বলেন, এসব ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল হতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, সব ঘটনার পেছনে একই চক্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়েও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে রাই, আনসা, লা রিপুবলিকা ও লা স্টাম্পার মতো পরিচিত সংবাদমাধ্যম।

ইতালির বাইরেও উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। ফলে ঘটনাগুলোর মধ্যে কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় ইতালির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বিস্তারিত কমেন্টে