বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২৯:০৮
শিরোনাম
● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ খাতের উন্নয়নের মাধ্যমে পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ আয়োজন করেছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে