বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৬:৫৬
শিরোনাম
● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী

চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল

চবি প্রতিনিধি
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন—২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম ইকরা, একই শিক্ষাবর্ষের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নূর সাইমুন ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের মো. শাওন খান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে হলটির চারজন আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হলের আবাসিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আর বহাল থাকবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের হলকক্ষ ত্যাগ করে কক্ষের চাবি হল প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম বলেন, সেদিন সরাসরি মাদক সেবনরত অবস্থায় মোট আটজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন হলের শিক্ষার্থী। তাঁদের আবাসিক সিট বাতিল করা হয়েছে। বাকি চারজনের মধ্যে একজন অতিথি, একজন অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থী এবং দুজন অনাবাসিক শিক্ষার্থী।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে হল প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। হলের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা যেকোনো পদক্ষেপ নেব।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল

বিস্তারিত কমেন্টে