বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৫:১৭
শিরোনাম
● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬
শেয়ার: mail
বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা

সংগৃহীত ছবি

পাকিস্তানে খাদ্যপণ্যের সরবরাহ থাকলেও লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গম, আটা ও মুরগির মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলো। ফলে দেশটিতে খাদ্যসংকটের চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে মানুষের ক্রয়ক্ষমতার সংকট।

খাদ্যপণ্যের বাড়তি দামের কারণে সংসার চালাতে গিয়ে অন্যান্য মৌলিক প্রয়োজনেও ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে দেশটিতে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ।

এর মধ্যে শহরাঞ্চলে গমের দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ, গমের আটার দাম ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং মুরগির মাংসের দাম ২০ দশমিক ৩০ শতাংশ।

পিবিএসের সাপ্তাহিক সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুযায়ী, ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে সামগ্রিক মূল্যসূচক আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ৪৬ শতাংশ কমলেও গত বছরের একই সময়ের তুলনায় তা এখনো ১১ দশমিক ২১ শতাংশ বেশি। একই সময়ে গমের আটার দাম বছর ব্যবধানে বেড়েছে ৩৬ দশমিক ১৪ শতাংশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, অক্টোবর মাসে পাকিস্তানের অধিকাংশ পর্যবেক্ষণ করা বাজারে গমের আটার খুচরা দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মৌসুমভিত্তিক সরবরাহের ঘাটতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

খাদ্যনিরাপত্তাহীনতায় বাড়ছে পরিবার

পাকিস্তানের পরিবারগুলোর মোট ব্যয়ের বড় একটি অংশ খাবার কেনার পেছনে ব্যয় হয়। পিবিএসের ২০২৪-২৫ সালের পারিবারিক সমন্বিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, পরিবারের মোট ভোগব্যয়ের ৩৬ দশমিক ৭২ শতাংশ ব্যয় হয় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয় কেনায়।

এদিকে খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের সংখ্যাও বাড়ছে। পিবিএসের সামাজিক সূচকবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ সালে মাঝারি ও গুরুতর খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ছিল ১৫ দশমিক ৯২ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ শতাংশে। অর্থাৎ দেশটির প্রায় প্রতি চারটি পরিবারের একটি এ সমস্যার মুখে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়বৈষম্যের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ৪৫ দশমিক ৯৭ শতাংশ পরিবার খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। বিপরীতে সবচেয়ে ধনী জনগোষ্ঠীর মধ্যে এ হার ৮ দশমিক ৯৫ শতাংশ।

গ্রামাঞ্চলে খাদ্যনিরাপত্তাহীনতার হার ২৬ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে এ হার ২০ দশমিক ৫৮ শতাংশ।

সরকারি উদ্যোগেও নিয়ন্ত্রণে আসছে না দাম

গমের সরবরাহ বাড়াতে আমদানির উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। অক্টোবরের শেষ দিকে প্রায় ৫১ হাজার টন আমদানি করা গম করাচি বন্দরে পৌঁছায়। এতে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা পর্যায়ে আটার দাম কমেনি।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে ২০ কেজি আটার বস্তা সর্বোচ্চ ৩ হাজার ৫৪০ রুপিতে বিক্রি হয়েছে।

এ পরিস্থিতিতে ৪ নভেম্বর সিন্ধু সরকার প্রতি ৪০ কেজি গমের সরকারি সরবরাহমূল্য ৫ হাজার রুপি থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ রুপি নির্ধারণ করে। প্রাদেশিক মন্ত্রী শরজিল ইনাম মেমন আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে প্রতি কেজি আটার দাম প্রায় ১৫ রুপি কমবে। তবে সরকারি উদ্যোগের সুফল সাধারণ ভোক্তাদের কাছে কতটা পৌঁছেছে, তা এখনো স্পষ্ট নয়।

উৎপাদন ব্যয় বাড়ায় চাপে কৃষকেরাও

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, চাপে পড়েছেন কৃষকেরাও। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গম চাষে ব্যবহৃত ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৪ হাজার ৯ রুপি থেকে বেড়ে ১৭ হাজার ১৮৩ রুপিতে দাঁড়িয়েছে।

সারের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক এর ব্যবহার কমিয়ে দিচ্ছেন। কেউ কেউ তুলনামূলক কম দামের বিকল্প সারের দিকে ঝুঁকছেন। এতে ২০২৬-২৭ রবি মৌসুমে গম উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষকদের সহায়তায় সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে ভর্তুকি এবং কৃষি সহায়তা কর্মসূচি নিয়েছে সরকার। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করছে প্রকৃত কৃষকদের কাছে সহায়তা পৌঁছানোর ওপর।

২০২৭ সালের শুরুতে বাড়তে পারে খাদ্যসহায়তার চাহিদা

পাকিস্তানের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (ফিউস নেট)। সংস্থাটির অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন হতে পারে।

বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানের কয়েকটি এলাকায় সংকটজনক পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

খাদ্যপণ্যের উচ্চমূল্য, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, দুর্বল ফসল উৎপাদন এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সংকট মোকাবিলায় অনেক পরিবারকে বাকিতে খাবার কেনা, ঋণ নেওয়া, খাদ্য গ্রহণ কমানো কিংবা গবাদিপশু বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সব মিলিয়ে পাকিস্তানের খাদ্যসংকট এখন শুধু খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি বা বাজারদর নিয়ন্ত্রণের বিষয় নয়। বাজারে খাবার থাকলেও তা কেনার সামর্থ্য হারাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও আয়বৈষম্যের চাপে দেশটির লাখ লাখ পরিবারের খাদ্যনিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা

বিস্তারিত কমেন্টে