বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৮:৫০
শিরোনাম
● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা!

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা!

রাজধানীর বেসরকারি তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি কলেজ হোস্টেল এলাকায় আসেন। পরে তারা সেখানে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আকস্মিক এ বিস্ফোরণে হোস্টেল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলে জানা গেছে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছিল। তবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও কলেজ হোস্টেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা!

বিস্তারিত কমেন্টে