বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৪:৪৩
শিরোনাম
● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন

রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে, খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে