বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৩:৫৮
শিরোনাম
● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

নগদ ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো গ্রাহকদের কাছে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না। নগদ ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত বিসি বিনিময় হার ব্যবহার করে।

এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো ব্যাংকই নির্ধারিত হারের চেয়ে বেশি দামে গ্রাহকদের কাছে নগদ ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নতুন এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এতে ব্যাংকভেদে নগদ ডলার বিক্রির দরের পার্থক্য কমার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।

 

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত কমেন্টে