বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪১:২৭
শিরোনাম
● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে ভারত ও সিঙ্গাপুরের পারস্পরিক সহযোগিতা। ভারতের বিপুল প্রকৌশল মেধা, সফটওয়্যার উন্নয়নের দক্ষতা এবং সিঙ্গাপুরের শক্তিশালী বিনিয়োগ সক্ষমতা, উন্নত প্রযুক্তিগত অবকাঠামো ও বৈশ্বিক বাণিজ্যিক অবস্থান—এই দুই দেশের সক্ষমতার সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন অংশীদারিত্বের সুযোগ। তবে নিয়ন্ত্রক জটিলতা ও দক্ষ কর্মী ধরে রাখার চ্যালেঞ্জ এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, ভারত ও সিঙ্গাপুরের নিজস্ব সক্ষমতার পারস্পরিক পরিপূরক অবস্থানই এআই খাতে সহযোগিতার মূল ভিত্তি। ভারত দিচ্ছে বিপুলসংখ্যক দক্ষ প্রকৌশলী, সফটওয়্যার উন্নয়নে অভিজ্ঞতা এবং বড় অভ্যন্তরীণ বাজার। বিশেষ করে এআইভিত্তিক অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি সেবা উন্নয়নে দেশটির শক্ত অবস্থান রয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুরের রয়েছে শক্তিশালী বিনিয়োগ সক্ষমতা, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ। বৈশ্বিক আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দেশটির অবস্থান এআই খাতে বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তির আন্তর্জাতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সহযোগিতার বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেমাসেক ভারতের এআই অ্যাপ্লিকেশন খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছে। পাশাপাশি এশিয়াজুড়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোর এআই চাহিদা পূরণে ভারতের টাটা কমিউনিকেশনস মুম্বাই ও চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরকে যুক্ত করতে একটি সাবমেরিন ক্যাবল প্রকল্প চালু করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, সিঙ্গাপুরকে কেন্দ্র করে এই সহযোগিতা ভারতীয় স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আউটসোর্সিংয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের এআই পণ্য তৈরিতে সহায়তা করতে পারে।

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যতম মেধা পাচার ও বেতন বৈষম্য। সিঙ্গাপুরে এআই বিশেষজ্ঞের সংকট থাকায় এ খাতে বেতন তুলনামূলক অনেক বেশি। জ্যেষ্ঠ পর্যায়ের পদে বার্ষিক বেতন ৩ লাখ ৫০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত পৌঁছেছে। ফলে উচ্চ বেতনের আকর্ষণে ভারতের দক্ষ প্রকৌশলীরা সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন। এতে ভারতের স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দক্ষ কর্মী ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

এ ছাড়া দুই দেশের নীতিমালা ও তথ্য সুরক্ষা আইনের পার্থক্যও বড় বাধা হতে পারে। ভারতে খাতভিত্তিক তথ্য দেশে সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও সিঙ্গাপুরের তথ্য ব্যবস্থাপনা তুলনামূলক উন্মুক্ত। এই নিয়ন্ত্রক পার্থক্য সীমান্ত পেরিয়ে প্রযুক্তি ব্যবসার সম্প্রসারণকে জটিল করে তুলতে পারে।

সব মিলিয়ে, ভারতের প্রযুক্তিগত দক্ষতা ও সিঙ্গাপুরের পুঁজি এবং আন্তর্জাতিক সংযোগ এআই খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এই অংশীদারিত্বের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে দুই দেশের নীতিগত সমন্বয়, দক্ষ জনশক্তি ধরে রাখা এবং বিনিয়োগের কার্যকর ব্যবস্থাপনার ওপর।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন

বিস্তারিত কমেন্টে