বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৩:৩২
শিরোনাম
● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর

যশোর উপশহর মার্কাজে আগামী ২৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের মূলধারার আমির মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে।

ইজতেমায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ থেকে ৩০ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। রোববার আখেরি মোনাজাতে প্রায় এক লাখ মুসল্লির সমাগম হতে পারে বলে জানিয়েছেন তারা।

ইজতেমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।

তিনি জানান, ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠজুড়ে প্যান্ডেল নির্মাণ ও শামিয়ানা টাঙানোর কাজ চলছে। আগত মুসল্লিদের অবস্থানের সুবিধার্থে মাঠে সাতটি খিত্তা নির্ধারণ করা হয়েছে। যশোরের সাত উপজেলা থেকে আসা মুসল্লিরা এসব খিত্তায় অবস্থান করবেন। মুসল্লিদের সুবিধার্থে স্যানিটেশন ও পানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমা মাঠে ২০০টি টয়লেট, ৪০০টি প্রস্রাবখানা এবং অজুর জন্য ৫০০টি পানির কল স্থাপন করা হবে। পাশাপাশি পুরো মাঠে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে।

ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় চৌকিদাররা দায়িত্ব পালন করবেন। সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে আয়োজকরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে এবারের জেলা ইজতেমা সম্পন্ন হবে এবং এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ ঘটবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর

বিস্তারিত কমেন্টে