নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কায়সার ওয়াদুদ বাবরকে (৪৯) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তমালতলা মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কায়সার ওয়াদুদ বাবর বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাগাতিপাড়া মডেল থানায় দায়ের করা ৫ নম্বর মামলায় কায়সার ওয়াদুদ বাবরকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) তাকে নাটোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।