বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:৫৪
শিরোনাম
● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০০
শেয়ার: mail
সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, ফরিদপুরে ৪ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

বিস্তারিত কমেন্টে