মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫০:০১
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, বৈঠকে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে একটি লিখিত প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। ওই প্রস্তাবের ভিত্তিতে পোশাক খাতের বিভিন্ন স্তরের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত এ বোর্ডের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার জন্য আগেই অনুরোধ জানানো হয়েছিল।

এর আগে, চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। পরে ৯ নভেম্বর বোর্ডের প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে লিখিত প্রস্তাব দেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রস্তাবিত এ অর্থের পরিমাণ প্রায় ২৫৬ ডলার ৫০ সেন্ট।

এদিকে, মালিকপক্ষের প্রস্তাবকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সতর্ক করে বলেছেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য না হলে চলমান শ্রম অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড

বিস্তারিত কমেন্টে