শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:২৪
শিরোনাম
● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা

রাজীব দেব রায় রাজু, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫২
শেয়ার: mail
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলছে।

​হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধে বিজিবি সদস্যরা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে এই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
​নির্বাচন নির্বিঘ্ন করতে সীমান্তবর্তী চা বাগানগুলোতে নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে চা শ্রমিকরা যেন শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে ৫৫ বিজিবি।

​বিজিবি জানায়, এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ চলাকালীন এবং পরবর্তীতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা

বিস্তারিত কমেন্টে