বাংলাদেশ ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা

চট্টগ্রাম জেলার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম

সভার শুরুতে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে মতামত প্রদান করেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ জনবান্ধব, পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সভার শেষে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১ জুলাই ২০২৬

জনপ্রিয় সংবাদ

পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬