মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৫:২২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০১
শেয়ার: mail
কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়ন ও বিভিন্ন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি উপাচার্যের কাছে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন, গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, আবাসিক হলে সিট বণ্টনে স্বচ্ছ নীতিমালা প্রণয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক সুবিধা নিশ্চিত করার আহ্বান।

বুধবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও জুলাই মাসকে ঘিরে বিভিন্ন কর্মসূচি নিয়ে উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন তারা।

স্মারকলিপিতে উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে রয়েছে— দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের খাবার নিশ্চিত করা, পরিবহন চালকের সংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয় করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং ব্যায়ামাগারের উন্নয়ন।

এছাড়া আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের স্বচ্ছ ও নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, পার্শ্ববর্তী বিনোদনকেন্দ্রের শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

এ বিষয়ে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন,
“জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আশা করি, উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।“

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন

বিস্তারিত কমেন্টে