রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৫:১৪

ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: আলিসন বেকার

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: আলিসন বেকার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও, দেশের সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগ আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ ঘিরে বাংলাদেশি সমর্থকদের উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যা নজর কেড়েছে তারকা ফুটবলারদেরও।

জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন। টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।

আলিসনের ভাষায়,
“ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি অনেক উদযাপনের ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”

এর আগে একই ম্যাচের পর ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও সম্প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রশংসা করেছেন। জর্দানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে তিনি নিজের চোখে দেখেছেন আর্জেন্টিনার প্রতি মানুষের অসাধারণ ভালোবাসা।

মার্তিনেজ বলেন,
“আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। সেখানে গিয়ে দেখেছি, মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক ভালোবাসা।”

বিশ্বকাপের পরবর্তী পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে, শেষ ষোলো নিশ্চিত করতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: আলিসন বেকার

বিস্তারিত কমেন্টে