বাংলাদেশ ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেম ও বিয়ের গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি পাকিস্তানের আলোচিত ইউটিউবার ও টিকটকার রজব ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘দিল রুবা’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করা দুরেফিশান পরে ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ এবং ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও পেয়েছেন।

এর আগে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছিল। সেই আলোচনা থামতে না থামতেই এবার নতুন করে রজব ভাটের নাম সামনে এসেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, দুরেফিশান ও রজব ভাটের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা বিয়ের পরিকল্পনাও করছেন। তবে অনেক ভক্তই এসব দাবিকে ভিত্তিহীন গুজব বলে মন্তব্য করেছেন।

এদিকে গুঞ্জনের মধ্যে আলোচনায় আসে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “এগুলো দেখার ও শোনার আগে আমি কেন অন্ধ ও বধির হয়ে গেলাম না? এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এ মানুষকে বিয়ে করা? একেবারেই না, কোটি বছরেও নয়।”

তার এই মন্তব্যের পর অনেক নেটিজেনের ধারণা, বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই এবং এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিত্তিহীন প্রচারণা।

তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম কিংবা রজব ভাট—দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিয়ের খবরের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

প্রকাশিত: ০৪:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬