মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৪:০৬
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার, জানালেন নিজের অভিজ্ঞতার কথাও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ২:০৭
শেয়ার: mail
বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার, জানালেন নিজের অভিজ্ঞতার কথাও

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। এবার তিনি মেয়েদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তার ভাষ্য, কোনো পরিস্থিতিতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো না হয়।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বলেন, বিবাহিত অনেক পুরুষই সংসারের সমস্যার কথা বলে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

প্রভার ভাষায়, যতই কেউ বলুক স্ত্রী ভালো নয়, সন্তান বা সমাজের কারণে সংসার টিকিয়ে রাখতে হচ্ছে—এসব একই ধরনের অজুহাত। এসব বিশ্বাস করে সম্পর্কে জড়ালে একসময় নিজের কাছেই অনুশোচনা হবে।

ভিডিওতে নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, কিছুদিন আগে একজন বিবাহিত ব্যক্তি একই ধরনের যুক্তি দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন।

প্রভা বলেন, তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, যদি সত্যিই দাম্পত্য সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে, তাহলে আগে আইনগতভাবে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।

তার ভাষায়, এরপর ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলে মন্তব্য করেছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। বরং তিনি খুশি যে এমন একটি সম্পর্কে জড়াননি।

প্রভার মতে, অনেক বিবাহিত পুরুষ সংসারের অশান্তিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার, জানালেন নিজের অভিজ্ঞতার কথাও

বিস্তারিত কমেন্টে