পুরুষদের লাইফস্টাইল ব্র্যান্ড লাইভ শপিং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি এইচআর ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চেইন শপ বা সুপার স্টোরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এটি একটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। কর্মস্থল হবে ঢাকায়। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীকে মাসিক ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মক্ষমতা বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।
জব ডেস্ক 























