বাংলাদেশ ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টারের জড়িত থাকার অভিযোগ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৬:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

গ্যাংস্টার লরেন্স বিষ্ণই কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে সরাসরি ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা দলকে ঘিরে ওঠা ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণই কানাডা ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ে।

আইসিসির দুর্নীতি দমন ইউনিট বর্তমানে কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার ভূমিকা নিয়ে তদন্ত করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বাজওয়ার একটি ব্যয়বহুল ও সন্দেহজনক ওভার থেকেই মূল সন্দেহের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোনও পরীক্ষা করা হয়।

কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে সরাসরি লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নাম উঠে এসেছে। কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এই গ্যাংয়ের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দলের নেতৃত্ব কাঠামো ও অধিনায়ক পরিবর্তন নিয়েও প্রভাব বিস্তারের চেষ্টা ছিল। দিলপ্রীত বাজওয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত ঘিরেও প্রশ্ন উঠেছে।

সিবিসির তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে কানাডার একটি রেস্টুরেন্টে ক্রিকেটারদের এক বৈঠকে কিছু ব্যক্তি নিজেদের বিষ্ণই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়, নির্দিষ্ট কিছু ক্রিকেটারের পদোন্নতি না হলে তাদের পরিবারকে ক্ষতির মুখে পড়তে হতে পারে।

আরেকজন ক্রিকেটার দাবি করেন, তাকে হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়, যার ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি অরবিন্দর খোসা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

তদন্তে ধারণা করা হচ্ছে, একটি চক্র কানাডা ক্রিকেটে প্রভাব বিস্তার করে ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করছিল।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণই বর্তমানে ভারতের গুজরাটের একটি কারাগারে বন্দী রয়েছেন বলে জানা গেছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টারের জড়িত থাকার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬