বাংলাদেশ ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আইনগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চায় বিএনপি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি জবাবদিহিমূলক ও যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে আইনগুলোকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে চায় দলটি।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়। পরে সেগুলো সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে ২ এপ্রিল প্রতিবেদন জমা দেয়।

তিনি আরও জানান, এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, ১৩টি সংশোধনসহ এবং ৭টি রহিত করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেমন মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিচারব্যবস্থা, মানবাধিকার কমিশন ও প্রশাসনিক কাঠামোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও যুগোপযোগী করতে চায়। জনগণের যেকোনো যৌক্তিক দাবি দলটির কাছে গুরুত্ব পাবে বলেও মন্তব্য করেন তিনি।

kalprakash.com/SS
রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আইনগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চায় বিএনপি: আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬