বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৯:০৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

ক্রিকেটার হেনস্থার অভিযোগ: খুলশী থানায় নেতৃত্বে পরিবর্তন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
ক্রিকেটার হেনস্থার অভিযোগ: খুলশী থানায় নেতৃত্বে পরিবর্তন

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি রাতে সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ নিশ্চিত করেন।

দাপ্তরিক আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সিএমপি জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রশাসনিক প্রক্রিয়া চলমান আছে। পাশাপাশি নতুন পদায়নের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

ক্রিকেটার হেনস্থার অভিযোগ: খুলশী থানায় নেতৃত্বে পরিবর্তন

বিস্তারিত কমেন্টে