রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৮:১৬
শিরোনাম
● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২৩
শেয়ার: mail
পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী

ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছিলেন।

আবেদনে আরও বলা হয়, বিমানবন্দর থানার ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকার বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে তারা লোকজন জড়ো করা এবং অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রেও তারা জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাদের আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শায়লা ফারজানার পাঁচ দিন এবং তার দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী

বিস্তারিত কমেন্টে