রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৪৩
শিরোনাম
● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০৮
শেয়ার: mail
২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক

সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসব মিলিয়ে ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ব্যাংকে ছুটি নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রটি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

এ ছাড়া ১ মে মহান মে দিবস এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংকে ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে। ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষেও ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।

ট্যাগসমূহ: বন্ধ ব্যাংক

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক

বিস্তারিত কমেন্টে