রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৮:১৪
শিরোনাম
● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির

৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:২৪
শেয়ার: mail
৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সরকারি চাকরিতে যোগদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া না হলে নির্ধারিত তারিখেই যোগদান সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী যোগদান না করলে তাঁকে চাকরিতে যোগদানে অনাগ্রহী বলে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী তাঁর নিয়োগসংক্রান্ত আদেশ সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তাঁদের মধ্য থেকে এবার ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ

বিস্তারিত কমেন্টে