রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪০:০২
শিরোনাম
● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মধ্যে কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই।

ঢাকা শহরে নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।

এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। দুই পক্ষের মধ্যে আন্তঃকলহ, দ্বন্দ্ব কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে