রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৯:৫৭
শিরোনাম
● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে পৌর বিএনপি।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সাবেক সদস্য সচিব আবদুর রহমান রানা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীরা অগ্নি-সংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ ফিরতে চাইলে ফ্যাসিবাদ’ হবে হবে প্রতিবাদ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার প্রধান সড়কগুলো।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা রাজনৈতিক নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা দলীয় ঐক্য ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান

বিস্তারিত কমেন্টে