রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:১৩:১২
শিরোনাম
● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার
ড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) যোগানিয়া নলামারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলী আহমেদ আমোদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে সচিন্দ্রনাথ সরকার ১৯৫ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ ১৭২ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিপচোন মোল্যা ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাজী বরকত উল্লাহ, কোষাধ্যক্ষ পদে জি. এম. হাসান এবং প্রচার সম্পাদক পদে আহম্মাদ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সহ সভাপতি বিশ্বাস নওশের আলী, সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন (সবো), নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সারাফত হোসেন (ঝুনু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
 নবনির্বাচিত কমিটির কাছে বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টগন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

বিস্তারিত কমেন্টে