ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় মোঃ সোহাগ (২৮) গ্রেফতার করেছে পুলিশ রুহিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া বাজারে বিস্ফোরক মামলার আসামি মোঃ সোহাগ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহাগ আলী রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর এলাকার
থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রুহিয়া থানায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৫ ধারায় একটি মামলা (মামলা নং-০৯) রুজু হয়। ওই মামলার এজহারনামীয় আসামি হিসেবে সোহাগকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী জানান বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামি কার্যক্রম নিষিদ্ধ রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ সোহাগ কে (২৮) কে গ্রেফতার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন বিস্ফোরক মামলায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।