রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২১:০৬
শিরোনাম
● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭

গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল শ্রেণিকক্ষ ও পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চা, অনুসন্ধান, গবেষণা ও নেতৃত্বের বিকাশও উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং একাডেমিক দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করা বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (BURS) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করে সংগঠনটি।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান নাজিম। সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর চন্দ্র বাড়ৈ।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান নিসা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুরাইয়া আক্তার আফরিন এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. রেজাউল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের মো. আবু বকর সিদ্দিক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা।

এ ছাড়া জ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা, অর্থ ও দপ্তর, নেটওয়ার্কিং ও জনসংযোগ, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন, আইটি ও কনটেন্ট উন্নয়ন, আন্তর্জাতিক বিষয়াবলি, প্রেস ও প্রকাশনা, অনুষ্ঠান ও লজিস্টিক ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং আউটরিচ ও ক্লাব সমন্বয়সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির মডারেটর ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া বলেন, গবেষণা কেবল তথ্য সংগ্রহ নয়; বরং প্রশ্ন করার সাহস, নতুন জ্ঞান অনুসন্ধান এবং সৃজনশীল চিন্তার বিকাশের একটি প্রক্রিয়া। বিশেষ করে গবেষণার বিষয় নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, পদ্ধতি নির্ধারণ ও তথ্য বিশ্লেষণের মতো ধাপে শিক্ষার্থীরা প্রায়ই দিকনির্দেশনার অভাবে সমস্যায় পড়ে। তাঁর প্রত্যাশা, BURS শিক্ষার্থীদের গবেষণাভীতি ও জড়তা দূর করে তাদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, আগ্রহ ও আত্মবিশ্বাস গড়ে তুলবে।

গবেষণার গুরুত্ব তুলে ধরে সংগঠনটির গবেষণা পরিচালক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণার বিকল্প নেই। উন্নত দেশগুলো গবেষণালব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে এগিয়ে গেছে। BURS ক্ষুদে গবেষক তৈরি, নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে সংগঠনটির ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিটের আয়োজনও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, সংগঠনটির স্টুডেন্ট অ্যাডভাইজার ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় গবেষণাভিত্তিক সংগঠন হিসেবে BURS শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তাঁর বিশ্বাস, নতুন নেতৃত্বে সংগঠনটি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে। মার্কেটিং বিভাগের প্রভাষক ড. মো. শাহিনুর রহমানও নতুন কমিটির যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তাদের হাত ধরে সংগঠনটি আরও এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি সমৃদ্ধ হবে।

নবনির্বাচিত সভাপতি কাজী মাহফুজুর রহমান নাজিম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জীবনে গবেষণাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও গবেষণার সুযোগ তৈরিতে কাজ করবে নতুন কমিটি। শিক্ষার্থীদের চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান সৃষ্টি এবং বাস্তব সমস্যার সমাধানে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাগর চন্দ্র বাড়ৈ বলেন, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা, চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করবে BURS। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার চর্চা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিশ্লেষণী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের সক্ষমতা ও নতুন জ্ঞান সৃষ্টির আগ্রহ বাড়ায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিসর আরও বিস্তৃত হবে এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গবেষণামুখী কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিস্তারিত কমেন্টে