রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৯:১৬
শিরোনাম
● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের

চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২২টি চা বাগানে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ২২টি চা বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৭৪৭ জন। নির্বাচনে চা শ্রমিক ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরীর নেতৃত্বে এবং মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের তত্ত্বাবধানে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় উপজেলার ২২টি চা বাগানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

দীর্ঘদিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

বিস্তারিত কমেন্টে