শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৭:৫৩
শিরোনাম
● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি

সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী আফিক হাসান অভির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রংপুরের দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি নগরীর পার্ক মোড়ের চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। দুর্ঘটনার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।

এ বিষয়ে প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে শোকাহত। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা মেনে নেওয়া কঠিন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। কীভাবে তাঁদের সহযোগিতা করা যায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কাজ করছি।’

এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আফিক হাসানের এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন শিক্ষার্থীকে এভাবে হারানো কোনোভাবেই মেনে নেওয়া সহজ নয়। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের বিভাগের ইতিহাসে এটি একটি অত্যন্ত শোকাবহ ঘটনা হয়ে থাকবে।’

এদিকে সহপাঠী ও বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বিভাগের শিক্ষার্থীরা। অভির আকস্মিক মৃত্যুতে তাঁদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু

বিস্তারিত কমেন্টে