শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৭:০৩
শিরোনাম
● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

সংগৃহীত ছবি

মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ব্রনসন রিড। তার প্রকৃত নাম জার্মেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন জার্মেইন হ্যালি। রিংয়ে তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব। তবে এর বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, নিবেদিতপ্রাণ পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় মুখ।

বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তান, পরিবারের অন্য সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ডব্লিউডব্লিউই।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে একটি ম্যাচে গুরুতর আহত হয়েছিলেন রিড। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে প্রতিপক্ষ ওবা ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। এতে তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়।

রেসলিং ক্যারিয়ারে একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রনসন রিড। এ ছাড়া ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) এবং নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি।

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ব্রনসন রিড। তার আকস্মিক মৃত্যুতে রেসলিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

বিস্তারিত কমেন্টে