বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৪:৫৫
শিরোনাম
● আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি

মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?

মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহি। কিন্তু শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদলে যাওয়ায় ‘পিপলস চয়েজ’ বিভাগে শীর্ষস্থান হারান তিনি। ফলে দর্শক ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় তাঁর। শেষ পর্যন্ত মূল প্রতিযোগিতার সেরা ৩০ প্রতিযোগীর তালিকাতেও জায়গা হয়নি মাহির। এর মধ্য দিয়ে এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধির যাত্রা শেষ হয়েছে।

এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। ‘পিপলস চয়েজ’ নামে এই বিভাগে বিজয়ী প্রতিযোগী সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পান। শুরু থেকেই এ বিভাগে ভালো অবস্থানে ছিলেন মাহি। এমনকি গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ভোটের হিসাবে শীর্ষে ছিলেন তিনি।

তবে শেষ মুহূর্তে ভোটের হিসাব বদলে যায়। মাহিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের দালিয়া বুকারাম। দর্শক ভোটে বিজয়ী হওয়ায় সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। অন্যদিকে, শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।

যেভাবে নির্ধারিত হলো এবারের মিস ইউনিভার্স

পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠান শুরুর পরপরই ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বাছাই করা হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচ প্রতিযোগী।

চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং আয়োজক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

শেষ পর্বে এই পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাঁদের সময় দেওয়া হয় ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেক প্রতিযোগীর জন্য আলাদা। তবে দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই।

প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তোর নাম। এর মধ্য দিয়ে তাঁর মাথায় ওঠে এবারের আসরের মুকুট।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণার পর জেনিফার বারেত্তোর মাথায় মুকুটটি পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী সামিরা খান মাহি। পিপলস চয়েজ বিভাগে শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ মুহূর্তে ভোটে পিছিয়ে পড়েন তিনি। ফলে দর্শক ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ হারানোর পাশাপাশি মূল প্রতিযোগিতার সেরা ৩০ থেকেও বাদ পড়েন মাহি। এর মধ্য দিয়ে এবারের মিস ইউনিভার্সে তাঁর যাত্রার সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?

বিস্তারিত কমেন্টে