বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:৫১
শিরোনাম
● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন

আত্মপরিচয়ের সংকট ও আত্মপ্রবঞ্চনার গল্প নিয়ে মঞ্চে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
আত্মপরিচয়ের সংকট ও আত্মপ্রবঞ্চনার গল্প নিয়ে মঞ্চে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

আত্মপরিচয়ের সন্ধান, জীবনের নানা আকাঙ্ক্ষা, অনুশোচনা ও আত্মপ্রবঞ্চনার আখ্যান নিয়ে মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’।

আজ ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত হয়েছে প্রযোজনাটি। এতে সহযোগিতা করছে ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।

নরওয়ের বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ রচনা করেছেন বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান। নির্দেশনায় রয়েছেন বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির।

নাটকের গল্পে উত্তাল সমুদ্রের বুকে জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ পিয়ারু গাজিকে ঘিরে আবর্তিত হয়েছে জীবনের ফেলে আসা অধ্যায়, স্মৃতি ও অনুশোচনার নানা ঘটনা। জীবনের শেষ প্রান্তে দেশে ফেরার তাগিদ অনুভব করলেও তার এই যাত্রা কেবল ভৌগোলিক দূরত্ব পেরোনোর নয়; বরং নিজের হারিয়ে যাওয়া সত্তার মুখোমুখি হওয়ার এক জটিল অনুসন্ধান।

নাটকে পিয়ারু কখনো প্রেমিক, কখনো উচ্চাকাঙ্ক্ষী, আবার কখনো ক্ষমতা ও সম্পদের মোহে বিভোর এক মানুষ। জীবনের বিভিন্ন পর্যায়ে নানা পরিচয়ের আড়ালে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ক্রমেই হারিয়ে ফেলেছেন নিজের প্রকৃত অস্তিত্ব। কখনো নিজেকে রাজা, বিজয়ী কিংবা ক্ষমতাবান হিসেবে কল্পনা করেছেন। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে তাকে উপলব্ধি করতে হয় নিজের আত্মপ্রবঞ্চনা, সম্পর্কের টানাপোড়েন এবং অন্যের জীবনে রেখে যাওয়া প্রভাবের হিসাব।

হেনরিক ইবসেনের মূল নাটকের উত্তর ইউরোপীয় প্রেক্ষাপটকে বাংলা ভাষা, সংস্কৃতি, লোকজ উপাদান ও স্থানীয় জীবন-অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এই প্রযোজনায়। এতে মানুষের আত্মপরিচয়ের সংকটের পাশাপাশি স্মৃতি, আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও নৈতিক দায়বদ্ধতার বিষয়গুলোও উঠে এসেছে।

ক্ষমতা ও সম্পদের মোহে মানুষ কি নিজের প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে? আত্মপ্রবঞ্চনার মাধ্যমে নিজের নৈতিক দায় এড়িয়ে যাওয়া কি আদৌ সম্ভব? এমন সব প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে নাটকটি।

২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ ও ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় এবং ২৬, ২৮ ও ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটির প্রদর্শনী হবে। এ ছাড়া ২৭ নভেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে দুটি প্রদর্শনী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আত্মপরিচয়ের সংকট ও আত্মপ্রবঞ্চনার গল্প নিয়ে মঞ্চে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

বিস্তারিত কমেন্টে