রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১১:০২
শিরোনাম
● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● গবেষণায় নতুন নেতৃত্বের সূচনা : বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে ও হান্ডিয়াল যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মাইদুর ইসলাম হীরক (৪৫), মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের শের আলী মণ্ডলের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন মণ্ডল (৫৩) এবং ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নেংড়ি কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৬)।

চাটমোহর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বিভিন্ন সময়ে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে আটক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

বিস্তারিত কমেন্টে