শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৩:২৫
শিরোনাম
● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯ ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় কয়েকটি বসতঘর ও খামারঘর ভস্মীভূত হয়েছে। এতে চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আবুলনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শীতল প্রামাণিক জানান, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনার আগেই খামারে থাকা ছোট-বড় ১৮টি ছাগল পুড়ে মারা যায়। এ সময় কয়েকটি ঘরও আগুনে ভস্মীভূত হয়। এতে তার চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত শীতল প্রামাণিককে তাৎক্ষণিক ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে শীতল প্রামাণিক এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার ঠাঁই ও জীবিকার অবলম্বন হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

বিস্তারিত কমেন্টে