মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৬:২৩
শিরোনাম
মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত

দীপু মনির জামিন নামঞ্জুর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:১৪
শেয়ার: mail
দীপু মনির জামিন নামঞ্জুর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগ এলাকায় সংঘটিত দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দীপু মনির পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিনের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। অভিযোগ অনুযায়ী, ওই সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে একই আন্দোলন সংশ্লিষ্ট আরেক ঘটনায় ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। পরে তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

দীপু মনির জামিন নামঞ্জুর

বিস্তারিত কমেন্টে