জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্যে রাজধানীতে যাত্রা শুরু করেছে ‘ওউবাইতোরি ল্যাঙ্গুয়েজ স্কুল’। জাপানি ভাষা শিক্ষা, ভাষা দক্ষতার আন্তর্জাতিক পরীক্ষাগুলোর প্রস্তুতি এবং দেশটির বাস্তব কর্ম ও শিক্ষাপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
গত শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর একটি ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রাভেল এজেন্সির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ছাদিক মুজিবুর রহমান, ওউবাইতোরি ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাতেমা ইসলাম কাজল এবং ব্যবস্থাপনা অংশীদার মহিন উদ্দিন।
জাপানফেরত উদ্যোক্তা ফাতেমা ইসলাম কাজল বলেন, জাপানে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের তরুণ সমাজ, বিশেষ করে নারীদের আন্তর্জাতিক দক্ষতায় গড়ে তুলে আত্মনির্ভরশীল করাই তাদের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, জাপানে সাফল্য অর্জনে শুধু ভাষা শেখাই যথেষ্ট নয়; বরং দেশটির সংস্কৃতি, মূল্যবোধ ও কর্মপরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর মানসিক প্রস্তুতিও অত্যন্ত জরুরি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি ও জাপানি জীবনযাত্রার নিয়মনীতি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হবেন এবং বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ে ইতিবাচক অবদান রাখবেন।
kalprakash.com/IM