সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৩:১৪
শিরোনাম
● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের ৫ বছর কারাদণ্ড ● কসবায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ ● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের ৫ বছর কারাদণ্ড ● কসবায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ ● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান

মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:১৪
শেয়ার: mail
মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নওগাঁর মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠালেই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা, সময়মতো মাদ্রাসায় পাঠানো, চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে সচেতন থাকা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক উন্নয়ন সম্ভব।

এক অভিভাবক বলেন, শুধু ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; সন্তান যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেদিকে নজর দিতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

আরেক অভিভাবক জানান, সন্তানরা যেন ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য শিক্ষকরা যেমন পরিশ্রম করছেন, তেমনি বাড়িতেও পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। সন্তানের যেকোনো সমস্যা শিক্ষক ও অভিভাবক সমন্বিতভাবে কাজ করলে সহজেই সমাধান সম্ভব।

আয়োজকরা জানান, শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকশিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বিস্তারিত কমেন্টে