সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৩:৪৮
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগের ভেতর রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, সোমবার সকালে স্থানীয়রা ইদিলপুর কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত করা হবে, এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না। নিশ্চিত হওয়ার পর আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ছবির ক্যাপশন: পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপ উদ্ধার করছে পুলিশ। সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশে। ছবি: নিজস্ব

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

বিস্তারিত কমেন্টে