সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৫:৪০
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

কসবায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
কসবায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, ধর্মীয় অবমাননা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগে সাগর রায় (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

কসবা থানা সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাতে মো. শাহিদুল খাঁ নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে কসবা পৌরসভার সাহাপাড়ার জিতেন্দ কুমার রায় ও অঞ্জলি রায়ের ছেলে সাগর রায়কে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভিযোগে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ বক্তব্য বা কার্যকলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিদ্বেষ ছড়ানোর কথা বলা হয়েছে। অভিযোগের পর বিষয়টি আইনগতভাবে আমলে নিয়ে কসবা থানায় মামলা নেওয়া হয়।

এ ঘটনায় কসবা থানার মামলা নম্বর ১০, তারিখ ৫ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫-ক ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল করিম।

পুলিশ জানিয়েছে, মামলার পর আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

বিস্তারিত কমেন্টে