বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৮:৩১

ক্যাশ আউটে অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় কুবি শিক্ষার্থীকে মারধর

কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:১২
শেয়ার: mail
ক্যাশ আউটে অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় কুবি শিক্ষার্থীকে মারধর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটে অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাঈম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার বলরামপুর এলাকার দুই সহোদর শরিফুল ইসলাম ও মো. তারিকুল ইসলাম এবং একই উপজেলার বাগমারা গ্রামের আরেক ব্যবসায়ী মো. শরিফুল। তাঁরা তিনজনই টিটিসির সামনে ব্যবসা করেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নাঈম ভূঁইয়া ও তাঁর সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের ইমতিয়াজ আহমেদ টিটিসির সামনে একটি দোকানে ক্যাশ আউট করতে যান। এ সময় দোকানদার শরিফুল নির্ধারিত চার্জের চেয়ে অতিরিক্ত ১০ টাকা দাবি করেন। এ নিয়ে নাঈমের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানদার নাঈমকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় শরিফুলের ভাই তারিকুল ও অপর দোকানি নাঈমের ওপর চড়াও হয়ে তাঁকে টেনেহিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে যান। আশপাশের আরও কয়েকজন দোকানি জড়ো হয়ে নাঈমকে চাঁদাবাজ আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা চালান।

ঘটনার সময় সঙ্গে থাকা ইমতিয়াজ তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জানান। খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে নাঈমকে উদ্ধার করেন।

শিক্ষার্থীরা একপর্যায়ে অভিযুক্ত তিন ব্যবসায়ীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখানে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে ক্রেতাদের হয়রানি না করা, সিন্ডিকেট ব্যবসা বন্ধ রাখা এবং ন্যায্যমূল্যে সেবা প্রদানের অঙ্গীকার করে একটি মুচলেকা দেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদ করায় দোকানিরা তাঁর ওপর চড়াও হয়ে গায়ে হাত তোলে এবং চাঁদাবাজ বলে প্রচার চালানোর চেষ্টা করে। তিনি সেখানে ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু বকর সিদ্দিক মাসুম জানান, এক শিক্ষার্থীকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে অভিযুক্তদের প্রক্টর অফিসে আনা হয় এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভবিষ্যতে সিন্ডিকেট না করে ন্যায্যমূল্যে ব্যবসা পরিচালনার অঙ্গীকারনামা বা মুচলেকা নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ক্যাশ আউটে অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় কুবি শিক্ষার্থীকে মারধর

বিস্তারিত কমেন্টে