বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:০৯
শিরোনাম
● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের নবীনবরণ

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের নবীনবরণ

পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্ব বিকাশের প্রত্যয় নিয়ে তেজগাঁও কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখা।

বুধবার দুপুর ১২টায় কলেজের নিজস্ব মিলনায়তনে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার প্রধান উপদেষ্টা ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রফিকুল আলম, উপাধ্যক্ষ মো. নূরনবী এবং সংগঠনের উপদেষ্টা শিক্তা দাস।

এ সময় বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির ও সহ-সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আরিফুর রহমান ও শাকিল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সভাপতি শাহরিয়ার কবির হৃদয়। এছাড়া শাখার সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান পলাশ ও সাবেক সভাপতি শাহরিন সেঁজুতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামিমা ইয়াসমিন বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। গ্রীন ভয়েসের মতো সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং গ্রীন ভয়েস সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।

সহ-সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি নতুন শিক্ষার্থীদের গ্রীন ভয়েসের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহরিয়ার কবির হৃদয় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরিবেশবান্ধব ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

ইসরাত ফারিহা কানিজের সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি শেষ হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের নবীনবরণ

বিস্তারিত কমেন্টে