মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪১:৫৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাবির মাদার বখ্শ হল সাহিত্য সংসদের সভাপতি জামিল ও সম্পাদক মারুফ

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
রাবির মাদার বখ্শ হল সাহিত্য সংসদের সভাপতি জামিল ও সম্পাদক মারুফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল সাহিত্য সংসদের নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বদরুল ইসলাম জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মারুফ হাসান। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে আরও প্রাণবন্ত ও গতিশীল করা এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করবে নতুন এ কমিটি।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিফতাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এজান নবী এবং সাংগঠনিক সম্পাদক জি এম মারুফ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ সানি, মেহেদী হাসান, মোর্শেদুর রহমান রুপক, মিসবাহুল হাসান ও মিজানুর রহমান সেজান।

নবগঠিত কমিটি অনুমোদন করেছেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহ্দী, মাদার বখ্শ হল সংসদের বিতর্ক ও সাহিত্য সম্পাদক তাসনিমুল কাদির খান উচ্ছাস এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক রাহয়হান কবির।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, মাদার বখ্শ হল সাহিত্য সংসদকে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার একটি প্রাণবন্ত ও সৃজনশীল মিলনমেলায় পরিণত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। নিয়মিত সাহিত্য আড্ডা, আলোচনা সভা, লেখালেখিবিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তারা আরও বলেন, সাহিত্য মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। মাদার বখ্শ হল সাহিত্য সংসদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, সৃজনশীলতা, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানোই তাদের অন্যতম লক্ষ্য। নতুন কমিটি সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সাহিত্য সংসদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও গতিশীল করতে অঙ্গীকারবদ্ধ।

নতুন কমিটির পক্ষ থেকে মাদার বখ্শ হলের সকল শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাবির মাদার বখ্শ হল সাহিত্য সংসদের সভাপতি জামিল ও সম্পাদক মারুফ

বিস্তারিত কমেন্টে