মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২৩:২০
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:১৬
শেয়ার: mail
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়। ফলদ, বনজ ও ওষধি প্রজাতির এসব চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই হাজার এবং মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজারসহ মোট চার হাজার গাছের চারা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীও নিশ্চিত করে। শিক্ষার্থীরা এসব চারা রোপণ ও পরিচর্যা করলে এ উদ্যোগ সার্থক হবে।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় তা রোপণ ও পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে