শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২২:৪৯
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৫০
শেয়ার: mail
নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে

শায়খ আহমাদুল্লাহ, সংগৃহীত ছবি

ইসলামের নামে প্রচলিত দলের সংখ্যা অসংখ্য। প্রতিটি দলের অনুসারীরাই নিজেদের সঠিক বলে দাবি করেন। নানা মত ও পথের ভিড়ে হকপন্থি এবং আখিরাতে মুক্তিপ্রাপ্ত দল কারা, তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২টি দলে বিভক্ত হয়েছে এবং তাঁর উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া বাকিরা জাহান্নামে যাবে। সাহাবিরা জানতে চাইলেন, সেই দল কারা? জবাবে তিনি বলেন, যারা তাঁর ও সাহাবিদের অনুসৃত পথ ও আদর্শের ওপর থাকবে (সুনানে তিরমিযি, হাদিস ২৬৪১)।

এই হাদিসের আলোকে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.) ও তাঁর সাহাবিদের সুন্নাহ অনুসরণে অবিচল থাকবেন, তাঁদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। ইসলামী আলোচনায় তাঁদেরই নাজাতপ্রাপ্ত দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

আহলুস সুন্নাহ অর্থ সুন্নাহ ধারণকারী। আর জামাআহ অর্থ দল বা সমাবেশ। এখানে জামাআহ বলতে মুসলিমদের বৃহত্তর মূলধারা কিংবা সাহাবায়ে কেরামের জামাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো রাসুলের সুন্নাহ দৃঢ়ভাবে ধারণকারী এবং সাহাবিদের আদর্শ অনুসরণকারী মুসলিম সম্প্রদায়। এর বিপরীত আদর্শের অনুসারীদের আহলুল বিদআহ ওয়াল ফুরকাহ বলা হয়। অর্থাৎ বিদআতের অনুসারী ও বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায়।

বিশিষ্ট তাবেয়ি সুফিয়ান ইবনে উয়াইনা (রহ.) বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাঁরাই, যারা সর্বাবস্থায় রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেন।

আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনো প্রচলিত রাজনৈতিক বা আদর্শিক দলের নাম নয়। এটি কোনো নির্দিষ্ট সংগঠন, গোষ্ঠী কিংবা ভৌগোলিক পরিচয়ের মধ্যেও সীমাবদ্ধ নয়; বরং একটি আদর্শিক মানদণ্ড। রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের মৌলিক আদর্শ যে ব্যক্তি, গোষ্ঠী বা অঞ্চলের মানুষের মধ্যে পাওয়া যাবে, তাঁদের সেই আদর্শের অনুসারী হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: জুমার মিম্বর থেকে

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে

বিস্তারিত কমেন্টে