মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৯:৫১
শিরোনাম
মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি

মেহেদী হাসান রিয়াদ
মেহেদী হাসান রিয়াদ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক কুয়েত প্রবাসীর স্ত্রী ও তাঁর এক সাক্ষীকে মারধরের পর জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রোখসানা আক্তার বিথী (২৬) বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর এলাকার বাসিন্দা ও কুয়েত প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী রোখসানা আক্তার বিথী এবং স্থানীয় এক সাক্ষী দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন। বিবাদীরা হলেন—দেবিদ্বারের বড় আলমপুর এলাকার মোঃ রাসেল (৩২), মোঃ শফিক (৩২) এবং মোঃ নান্টু (৩০)।

ভুক্তভোগীদের অভিযোগ, বিবাদীরা এলাকায় চরম উচ্ছৃঙ্খল, ঝগড়াটে এবং মাদক বিক্রির মাধ্যমে যুবসমাজ ধ্বংসের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তাঁদের বাধা দিলে তারা মারাত্মক ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে।

এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদীরা কৌশলে সাক্ষী রিপন মিয়াকে (পিতা: মোমেন মিয়া) বড় আলমপুরস্থ ১ নম্বর বিবাদীর বসতঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জবানবন্দি দিতে বাধ্য করা হয়। বিবাদীদের শেখানো কথামতো—তিনি নিজে মাদক কারবারের সঙ্গে জড়িত—এমন মিথ্যা জবানবন্দি মোবাইল ফোনে ভিডিও করে রাখা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদক কারবারের বিরোধিতা করলে ওই ধারণকৃত ভিডিও এবং ফেসবুকে ভুক্তভোগী গৃহবধূর ছবি ব্যবহার করে আপত্তিকর ও ভুয়া তথ্য ছড়ানোর ভয় দেখানো হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ভুয়া আইডি থেকে তাঁর ছবি দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ হাতে পেয়েছেন তাঁরা। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি

বিস্তারিত কমেন্টে