বাংলাদেশ ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২৮ জুন) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় পুলিশের গুলির হাত থেকে বাঁচতে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে ছিলেন আমির হোসেন। অভিযোগে বলা হয়, সে অবস্থায়ও তার ওপর ছয় রাউন্ড গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। মামলার পাঁচ আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার আদালতে উপস্থিত ছিলেন; বাকি চারজন পলাতক রয়েছেন।

রবিবার, ২৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬