বাংলাদেশ ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে মুসা বেপারীর ছেলে শাহীন বেপারী এবং বিলচলন ইউনিয়নের দোলং বাঁশতলা এলাকা থেকে মৃত সমর চন্দ্র সূত্রধরের ছেলে মহাদেব চন্দ্র সূত্রধরকে মাদক সেবনের দায়ে আটক করা হয়।

পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান এবং নিয়মিত মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন বিভাগ নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬